March 24, 2026, 2:01 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ ২জন ব্যাবসায়ীকে গ্রেফতার

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ১০টা ৪০মিনিট থেকে রাত ২টা পর্যন্ত (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প) এর মেজর কাজী ফয়সাল আহমেদ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ৪নং দক্ষিণ পূর্ব বানিয়াচং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যাত্রাপাশা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্র ব্যাবসায়ী শিবলু মিয়া (৩৫) সহ ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। যা এলাকার যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ ছিল।

গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দকৃত মালামাল হলো ৭ পিস ইয়াবা, ৫টি পোয়েল পেপার, নগদ ১১৪০ টাকা, ৯টি টেডা, ৩টি দেশীয় দা, ৪টি কেচি, ৩টি মোবাইল ফোন।

আটকৃতরা হলো, হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার দক্ষিণ পূর্ব বানিয়াচং ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মজুম উল্লাহ’র পুত্র মো: শিবলু মিয়া (৪৫) ও একই ইউনিয়নের বানিয়াচং নামাপাড়া গ্রামের আব্দুল নুর এর পুত্র মো: জাকির মিয়া (৩২)। উক্ত গ্রেফতারকৃত আসামি ও মালামাল সহ হবিগঞ্জের বানিয়াচং থানায় ডিউটি অফিসার এস আই রূপক এর নিকট হস্তান্তর করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর