April 18, 2026, 8:20 pm

সংবাদ শিরোনাম
টঙ্গীতে রাতের অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, স্বস্তি এলাকাবাসীর দিনাজপুর সীমান্তে বিজিবি’র নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে

আদমদীঘি উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

mostbet

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান।(৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি সান্তাহার পৌরসভা ও সান্তাহার এসএমআই একাডেমি ঘুরে দেখেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, জনস্বাস্থ্য স্যানিটারি সামগ্রী, ক্রীড়া উপকরণ, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এছাড়া তিনি উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ, এলজিইডি, ডিপিএইচই, ইউজিডিপি ও এডিপি রাজস্ব উদ্বৃত্ত প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান।

Share Button

     এ জাতীয় আরো খবর