March 20, 2026, 6:06 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

মৌলভীবাজারে আনন্দ-উচ্ছ্বাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারে আনন্দ-উচ্ছ্বাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে এক বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বিকেল তিনটা থেকে মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, কৃষকদল, মৎস্যজীবী দল, শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন।
বিশেষ করে মৌলভীবাজার পৌর বিএনপি ও জেলা মহিলা দলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র ও দলীয় সঙ্গীতের মাধ্যমে বড় ধরনের শোডাউন দেন। মহিলা দলের ব্যানার-ফেস্টুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এম সাইফুর রহমানের ছবি ছিল যা নজর কাড়ে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি চৌমুহনী হয়ে এম সাইফুর রহমান সড়কের পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন—“বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে জন্ম নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপি আজও জাতীয়তাবাদ, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল।”

তিনি আরও বলেন, বিএনপি এশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কর্মীরা সবসময় আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন—
“বিএনপির ৪৭ বছরের ইতিহাস সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দলটি গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আজ গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধ।”

এছাড়াও বক্তব্য দেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, বকসি মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, সাবেক সহসভাপতি ফয়সল আহমদ, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, কৃষক দলের আহ্বায়ক শামীম আহমদ, যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত প্রমুখ।

অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট সুনীল কুমার দাশ, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মুহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, মাহবুব ইজদানী ইমরান, মনোয়ার আহমদ রহমান, শ্যামলী সূত্রধর, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ, যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মুছা মিয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদসহ বিভিন্ন উপজেলা, পৌর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর