March 23, 2026, 5:42 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনামগঞ্জে র‍্যালি

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। আজ সোমবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড জেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় সমাবেশ করে। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমএ কয়ছয়র আহমেদ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, মিজানুর রহমান , এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রধানঅতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অতন্ত্রপ্রহরী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেয়ার অপেক্ষা করছে।আমরা বিশ্বাস কর ফেব্রুয়ারী মাসের ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে।

রুজেল/পিডিনিউজ

Share Button

     এ জাতীয় আরো খবর