March 24, 2026, 4:23 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বেনাপোল বন্দরে আড়াই বছর পর ভারত থেকে পিয়াজ আমদানি

বেনাপোল থেকে এনামুলহকঃ

প্রায় আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাগেরহাটের আমদানিকারক এস এম ওয়েল ট্রেডার্স প্রথম চালানে ১৫ টন পেঁয়াজ আমদানি করেছে।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় একটি ট্রাকে প্রথম চালানটি বন্দরে পৌঁছায়। পেঁয়াজের আমদানিকারক এস এম ওয়েল ট্রেডার্স এবং রফতানিকারক ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন।

প্রতি মেট্রিক টন ৩০৫ ইউএস ডলার (বাংলাদেশি টাকায় ৩৭,৪২৯ টাকা) মূল্য দেখিয়ে পেঁয়াজ আমদানি করা হয়েছে। বাজারে মানভেদে এই পেঁয়াজ কেজিপ্রতি ৫৮–৬০ টাকা দামে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ভারত থেকে আমদানি শুরুর খবরে প্রথম দিনেই স্থানীয় বাজারে কেজিপ্রতি ৫–৭ টাকা কমেছে দাম। আমদানি কমের অজুহাতে আগের দিনও দেশীয় বাজারে কেজিতে ৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে।

আমদানিতে নানা প্রতিবন্ধকতার কারণে ২০২৩ সালের মার্চ থেকে বেনাপোল রুটে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।

বেনাপোল আমদানি–রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আগে আমদানি বন্ধ করেছিল; পরে ভারতও রফতানি বন্ধ করে। দেশে চাহিদার বিপরীতে মজুত ও আমদানি সম্ভাবনা থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে।

পেঁয়াজ ক্রেতা আলতাফ হোসেন বলেন, “আমদানির খবরে প্রথম দিনেই কেজিপ্রতি ৫ টাকা কমেছে। এতে বোঝা যায়, সিন্ডিকেট করেই আগে দাম বাড়ানো হয়েছিল।”

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, প্রথম চালানে আমদানিকারক প্রতিষ্ঠান ১৫ টন পেঁয়াজ আমদানি করেছে। মান পরীক্ষা শেষে বন্দর থেকে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর