March 24, 2026, 10:03 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মিয়ানমারের অভ্যান্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে ::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৬) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিস্ফোরণে মারাত্মক আহত রকি আলমকে উদ্ধার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “আমি একটি সিএনজিতে করে এক আহত রোহিঙ্গাকে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি।”

২৪ আগষ্ট রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, “রোহিঙ্গা যুবকটি মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। পরে, আহত যুবক সীমান্ত পেরিয়ে এপারে চলে আসলে, তার অবস্থা গুরুতর বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে” বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর