March 23, 2026, 8:34 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবীগঞ্জে আগামী ১ সেপ্টেম্বর থেকে মাস ব্যাপী টাইফয়েড টিকাদান কো-অর্ডিনেশন কমিটি’র সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

নবীগঞ্জ উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩আগষ্ট) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাপক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আগামী ১ সেপ্টেম্বর থেকে পুরো মাস ব্যাপী উক্ত টিকাদান ক্যাম্পেইন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বিস্তারিত আলোচনা করেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। এতে, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইসলামিক ফাউন্ডেশন সহ ধর্মীয় প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা।

উৎসব মুখর পরিবেশ TCV টিকাদান কার্যক্রম সফল করতে উপস্থিত সকলেই আলোচনা সভায় অংশ গ্রহণ করেন ও মতামত প্রদান করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর