March 24, 2026, 10:59 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্টিত

আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজারঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাইকরে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৯ আগষ্ট) দুপুর ১ টায় মৌলভীবাজার প্রেসক্লাব,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে শহরের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অংশ নেন।

মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার প্রেসক্লাব ও ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সরওয়ার আহমদ এর সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম এর সভাপতি হোসাইন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, সিনিয়র সহ-সভাপতি মৌসুফ এ চৌধুরী, ক্রীড়া সংগঠক এডভোকেট মোস্তাক আহমদ মম, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, দৈনিক গণজাগর এর নির্বাহী সম্পাদক সমসাদ আহমদ, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আব্দুর রব, যমুনা টিভি’র আফরোজ আহমদ, শাহনেওয়াজ চৌধুরী সুমন, ডিবিসি নিউ এর ওমর ফারুক নাঈম, জিটিভি’র আশরাফ আলী ও রুমান আহমদ সহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক সাংবাদিক। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার কলম ছিল সবসময় সোচ্চার।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একাধিকবার হুমকির মুখে পড়েছিলেন। বক্তারা এই হত্যাকান্ডকে মুক্ত সাংবাদিকতার ওপর ভয়াবহ আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সারা দেশেসাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।

গাজীপুরের চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি দোকানে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ
রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিন-কে জনসম্মুখে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার ঘটনা সহ সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি: মৌল: ০৩৮)। পৌর মার্কেট চত্বর, (কোর্ট রোড, শাহ মোস্তফা সড়কের পয়েন্টে) শনিবার (৯ আগষ্ট )দুপুর ১ টা মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: জাফর ইকবালের সভাপতিত্বে ও সৈয়দ ময়নুল ইসলাম রবিনের সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় ও মানববন্ধন অনুষ্টিত হয়।

প্রতিবাদ সভায় ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধক্ষ্য তৌফিক আহমেদ রাজন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক(একাংশ) এডভোকেট নুরুল ইসলাম শেফুল, মতিন বক্স, সৈয়দ মমসাদ আহমদ, দুরুদ আহমেদ, মামুনুর রশীদ
তরফদার, জোসেফ আহমদ, জোবায়ের আহমদ, মো: সাইফুল ইসলাম, মনজু বিজয় চৌধুরী, মো: মনিরুজ্জামান, এনামুল হক আলম, এসএম ফজলুর রহমান, জাহাঙ্গির হোসেন, পায়েল আহমেদ, রোয়েল আহমদ, মখলিসুর রহমান সহ সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর প্রেসক্লাবের ব্যানারে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে মানবন্দন অনুষ্টিত হয়।
শনিবার (৯ আগষ্ট)বিকাল ৪টায় শেরপুর মুক্তিযুদ্ধা চত্তরে মানববন্দনে বক্তারা বলেন যে সমাজে সত্য বলা অপরাধ,সে সমাজ অন্ধকারে ডুবে যাক ,আমরা তা হতে দেবনা। আজ আমরা এক কন্ঠে বলছি এ হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফপ্তার করো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আমরা চাই না, আর কোনো সাংবাদিক, আর কোনো তুহিন,এইভাবে প্রাণ হারাক।আমরা সরকার, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্ধসঢ়;বান জানাই,সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করুন,মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করুন, এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয দেওয়াা বন্ধ করুন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,শেরপুর গ্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান,সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সাহেদ,সাংবাদিক –ফাহদ আহমেদ শিপন প্রমুখ।
কমলগঞ্জঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শুধুমাত্র কমলগঞ্জে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্ধসঢ়;বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সঞ্চালনা করেন নির্মল এস পলাশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।”
প্রেসক্লাবের আহ্ধসঢ়;বায়ক এম এ ওয়াহিদ রুলু বলেন, “একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যা করা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এই হত্যাকান্ডের
দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।” সঞ্চালক নির্মল এস পলাশ বলেন, “সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনায় যদি অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তাহলে দেশে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। আমরা চাই দ্রুত বিচার সম্পন্ন হোক এবং দোষীরা সর্বোচ্চ শাস্তি পাক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে নিহত তুহিনের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

বক্তারা আরও বলেন, সাংবাদিক তুহিন ছিলেন দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। পেশাগত দায়িত্ব পালনের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তারা মনে করেন। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। মানববন্ধনে কমলগঞ্জে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লড়াই কঠিন হয়ে পড়বে।

Share Button

     এ জাতীয় আরো খবর