March 24, 2026, 12:43 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গোপালগঞ্জের মুকসুদপুর মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-

শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনার্থী শিক্ষার্থীদের মধ্যে থেকে পরীক্ষায় উত্তীর্ন ৩৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ৩১জুলাই বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্ব এবং আবু বক্কার সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শাহাদাৎ আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ আঃ বাতেন,উপজেলা একাডেমিক অফিসার মোঃ আঃ কাইয়ূম শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নরেণ বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, নওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন ও শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন অর্ঘ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার বলেন, তোমরা যারা আজ এই কৃতিত্ব অর্জন করেছ,তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এখান থেকে কেউ ডাক্তার,কেউ ইঞ্জিনিয়ার হবে। তোমরা আগামীর লক্ষ্য এখনই ঠিক করে নিতে হবে এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের বিশেষ ধন্যবাদ জানান। এই প্রকল্পের আওতায় বিভিন্ন সময়ে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অনুদান ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠান শেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার কৃতিশিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার তুলে দেন

Share Button

     এ জাতীয় আরো খবর