কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-
২০২৫-২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচি আওতায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ২০টায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে খাবারের প্যাকেট হতদরিদ্র পরিবারের মাঝে তুলে দিয়েছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবর সভাপতি মো: ছিরু মিয়া। প্রত্যেককে প্রায় ১৫ কেজি করে শুকনা খাবার দেয়া হয়। যার বাজার মুল্য আনুমানিক ২৫০০ টাকা বলে জানা গেছে।