March 23, 2026, 5:47 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেট রেঞ্জে জুন মাসের সেরা সার্কেল ও থানার স্বীকৃতি পেল মৌলভীবাজার

প্রতিবেদক,মৌলভীবাজারঃ

সিলেট রেঞ্জের চার জেলার অফিসারদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ
কর্মকর্তা।

জুন/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত
হয়েছেন মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল
হোসেন।অন্যদিকে, রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল
থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান।

বুধবার (৩০ জুলাই) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ
পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে
দেন। এসময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা
উপস্থিত ছিলেন।

মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা
উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার
প্রদান করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর