রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই গ্রামের মৃত রাসেল মিয়ার দুই এতিম সন্তানের ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন।

এসময় সাথে ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ,ইউনিয়ন বিএনপির নেতা ফারুক আহমেদ,বিএনপি নেতা হেলাল আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুর রহমান,বিএনপি নেতা আংগুর চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ মহসিন মিয়া,মিজানুর রহমান আলাল,ছাত্রদল নেতা জীবান আহমেদ,নাজিম উদ্দিন,জামিল আহমদ।

উল্লেখ্য কাটারাই গ্রামের হান্নান মিয়ার ছেলে রাসেল মিয়ার অকাল মৃত্যুতে তার দুই সন্তান অসহায় হয়ে পড়ে। তাদের জীর্ণশীর্ণ ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল।