March 24, 2026, 10:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গোপালগঞ্জের মুকসুদপুর জুলাই পুনজাগরনে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি –

গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই পুনজাগরনে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সকাল সাড়ে ৯ টায় মুকসুদপুর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া সুলতানা, মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম ও জুলাই কন্যা তাহমিনা আক্তার প্রমূখ। শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা লায়লা রহমান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর