March 24, 2026, 11:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গাইবান্ধায় চোখ-নাকবিহীন নবজাতকের জন্ম, ক্লিনিকে জনতার ভিড়!

মাসুম পারভেজ-সাদুল্লাপুর, গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ব্যতিক্রমী শিশুর জন্ম নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। শুক্রবার সন্ধ্যায় রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে জন্ম নেওয়া ওই নবজাতকের মুখ থাকলেও চোখ ও নাক নেই বলে জানা গেছে।

জানা গেছে, সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোছাঃ জেসমিন এ শিশুটির জন্ম দেন। পিতার নাম মোঃ সোলাইমান। আশ্চর্যজনক শারীরিক গঠন দেখে চিকিৎসক ও সাধারণ মানুষ – সবাই হতবাক।

শিশুটির জন্মের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন ক্লিনিকের সামনে। কৌতূহলী মানুষের ভিড়ে রীতিমতো উপচে পড়ে ক্লিনিক প্রাঙ্গণ।

রাবেয়া ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও নবজাতক উভয়েই বর্তমানে সুস্থ আছেন। তবে শিশুটির অস্বাভাবিক গঠন কেন ঘটেছে, তা জানতে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনা বিরল হলেও একেবারে অসম্ভব নয়। গর্ভাবস্থায় জটিলতা, জেনেটিক ত্রুটি কিংবা পুষ্টিহীনতার কারণেও এমন শিশুর জন্ম হতে পারে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর