March 24, 2026, 10:42 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জয়পুরহাটে ছাত্র শিবিরের আয়োজনে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট:

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে “সায়েন্স অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) জয়পুরহাট সরকারি কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলে এই প্রোগ্রাম আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রোগ্রামটি নবম-দশম (ক গ্রুপ) ও একাদশ-দ্বাদশ (খ গ্রুপ) দুই পর্যায়ে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার সনদ ও ক্রেস্টসহ ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার সনদ ও ক্রেস্টসহ ৩ হাজার টাকা, তৃতীয় পুরস্কার সনদ ও ক্রেস্টসহ ২ হাজার টাকা, চতুর্থ থেকে দশম পর্যন্ত সনদ ও ক্রেস্টসহ ১ হাজার টাকা। বাকী ১০ জনকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।

এ সময় শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই সংগঠন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে বদ্ধপরিকর। আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে যে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বুদ্ধিদীপ্ত সংগঠন। আমাদের নিয়ে অনেকে খারাপ মন্তব্য করেন। সেসব বন্ধু সংগঠনকে আমরা বলি আসুন, ভালো কাজের প্রতিযোগিতা করি। এই দেশটাকে আমরা সবাই মিলে গড়ি।”

রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেজবাহুল ইসলাম মুরাদ বলেন, “ছাত্র শিবিরের এই আয়োজনে আমি খুব খুশি। আমি ভালো পরীক্ষা দিয়েছি এবং ভালো ফলাফল আশা করছি।”

একজন অভিভাবক আজিজুল ইসলাম বলেন, আমার মেয়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। ছাত্র শিবিরের এই উদ্যোগ ও সুশৃঙ্খল পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি ভবিষ্যতে আরও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা, জ্ঞান অনুশীলন ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে বলে জানান অভিভাবক ও শিক্ষকরা।

Share Button

     এ জাতীয় আরো খবর