March 24, 2026, 10:44 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবীগঞ্জে লন্ডন প্রবাসী পরিবারের এক লন্ডনীর প্রতারণায় তার বড় বোনের বাস্তবি কাহিনী

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

নবীগঞ্জে লন্ডন প্রবাসী ভাইয়ের প্রতারনার শিকার হয়ে আপন ভাই সহ বোনরা সর্বস্থ হারিয়ে এখন দিশেহারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার মামলা সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে প্রতারক প্রকাশ।
জানাযায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের লন্ডন প্রবাসী মৃত তবারক আলী। তিনির ৪ ছেলে ও ৩ মেয়ে সহ বিশাল সম্পত্তি রেখে মারা জান। এছাড়াও তিনি ৪ছেলে সহ কন্যাদেরকে লন্ডন নিয়ে যান। কিন্তু তার বড় মেয়ে এখলাছ বিবি (৮৫) এর বিবাহ হয়ে যাওয়ায় তাকে লন্ডন নিতে পারেন নি তার বাবা। তাই তিনি জীবিত থাকাকালিন সময়ে নিজ হাতে একখানা ভিটেমাটি ক্রয় করে তার বড় মেয়ে ও মেয়ের স্বামীকে বসত ভিটা করে দিয়ে যান। আজ প্রায় ৫৩ বছর পর তারই প্রতারক ভাই লন্ডন প্রবাসী প্রকাশ উদ্দিন ওরপে পরাস প্রতারণার মাধ্যমে উল্লেখিত বড় বোন এখলাছ বিবি’র নাম বিগত আর,এস জরিপের সময় বোনের নাম বাদ দিয়ে সমস্ত সম্পত্তি তার নামে রেকর্ড করে নিয়ে যায়। এমন কি বাবা- মায়ের দেয়া বসত ভিটাটা পর্যন্ত তার নামে রেকর্ড করে নিয়ে গেছে। কিন্তু ৫৩ বছর বয়সকা সহজ সরল এখলাছ বিবি ভূমি রেকর্ডের মারপেস বুঝতে না পেরে আজ তিনি নি:স্ব হয়ে বসে আছেন। আর এই রেকর্ডের সুবাদে এই প্রতারক ভাই বৃদ্ধ মহিলাকে বাড়ি ঘর ছাড়তে উপুর্যুপরি চাপ প্রয়োগ সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এখলাছ বিবিকে প্রতিনিহতই মরণ যন্ত্রণা দিয়ে আসছে। এ ব্যাপারে এখলাছ বিবি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি হুইল চেয়ারে বসেই ভাইয়ের প্রতারণা মামলার প্রধান আসামী হয়ে হবিগঞ্জ আদালতে আমাকে প্রায়ই আসা যাওয়া করতে হয়। আমি বৃদ্ধ মানুষ এতো কিছু বু-ঝি-না। আমার বাবা তাদেরকে লন্ডনী করে গেছেন। প্রায় ৬হাল জমা ভূমি রেখে গেছেন। এবং মা বাবা থাকাকালীন সময়ে আমাকে ও আমার স্বামীকে এই ভিটাটা দিয়ে বসবাস করতে বলেছিলেন। এবং আমাকে লন্ডন না নিতে পারার জন্য সব লন্ডনী ভাইরা আমাকে সারাজীবন দেখা শুনা করার অনুরোধ করে গিয়েছিলেন। কিন্তু আজ আমার এই এজিদ ভাই এখন আমাকে নিঃস্ব করে বাবার সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। বাবার দেয়া যে ভিটায় আজ ৫৩ বছর যাবৎ বসবাস করে আসছি। এই ভিঠা থেকে উচ্ছেদ করতে এহেনও কাজ নাই যে, সে আমার সাথে করে নাই। আমি হয় তো তার বিরুদ্ধে কিছুই করতে পারবনা, কারণ এই বিশাল সম্পত্তির কোন কাগজপত্র আজ আমার কাছে নাই। আমি হয় তো এই অসুস্থ বৃদ্ধ বয়সে তার মানুষিক যন্ত্রণায় এমনিতেই মরে যাব। তাই মরার পূর্বে এই দুনিয়ার মানুষের কাছে আমি বিচার দিয়ে গেলাম। আমার লন্ডন প্রবাসী বাবা- মা’র এতো সব সম্পত্তি থাকতে তারই মেয়ে হয়ে আজ কোথায় যাব? কোনখানে গিয়ে মাথা গুজার টাই পাব? তা আমি জানিনা। তাই আপনাদের মাধ্যমে দেশ ও লন্ডনস্থ আমার আত্মীয় স্বজনরা এখনও বেঁচে আছেন, আমার এলাকাবাসী আমার বাবাকে চিনেন ও জানেন। আমি তারই মেয়ে প্রতারক ভাইয়ের কারণে আজ প্রায় নিঃস্ব। তাই সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলের প্রতি আমার এই জীবন কাহিনী।

Share Button

     এ জাতীয় আরো খবর