March 24, 2026, 10:34 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রুকনদের আত্মশুদ্ধি, তাকওয়া ও সাংগঠনিক দক্ষতা অর্জনের বিকল্প নেই_জেলা জামায়াতের আমীর

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আদর্শিক সংগ্রামকে বেগবান করতে হলে রুকনদের আত্মশুদ্ধি, তাকওয়া ও সাংগঠনিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। জামায়াতের প্রতিটি সদস্যকে ইসলামী আন্দোলনের প্রকৃত কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ থেকে সকল অন্যায়ের মূলোৎপাটন ঘটাতে হবে। সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে অসৎ লোকদের নেতৃত্বকে বিদায় জানাতে হবে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৭টায় আব্বাস আলী খান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল।

এ ছাড়াও ধলাহার ইউনিয়ন আমীর মাওলানা আসাদুজ্জামান, দোগাছী ইউনিয়ন আমীর মাহফুজুল ইসলাম, ভাদসা ইউনিয়ন আমীর মোহাম্মদ আলী, মোহাম্মাদাবাদ ইউনিয়ন আমীর আব্দুল গফুর, পুরানাপৈল ইউনিয়ন আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, আমদই ইউনিয়ন আমীর প্রভাষক আরিফুল ইসলাম, বম্বু ইউনিয়ন আমীর মাওলানা আসাদুল ইসলাম আসাদ, জামালপুর ইউনিয়ন আমীর মুফতি দেলোয়ার হোসেন, চকবরকত ইউনিয়ন আমীর মাওলানা নাজিম উদ্দীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

সম্মেলনে রুকনদের উদ্দেশ্যে অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, এই যুগে যারা দ্বীন প্রতিষ্ঠার পথে আত্মনিয়োগ করেন, তারা সৌভাগ্যবান। এই পথের প্রতিটি পদক্ষেপই আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উল্লেখ, সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলে এ সম্মেলনের বিভিন্ন পর্ব। এতে জয়পুরহাট সদর উপজেলার পুরুষ রুকনগণ অংশগ্রহণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর