March 24, 2026, 10:34 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন, সুশিক্ষিত ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বৈষম্যহীন মৌলভীবাজারের স্বপ্ন

মৌলভীবাজার;

সমাজকল্যাণ, মানবিক সহায়তা এবং শিক্ষার প্রসারে নিবেদিত অরাজনৈতিক সংগঠন মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (MDF)-এর ২০২৫-২০২৭ মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার শহরের অভিজাত হোটেল রেস্ট ইন-এ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ী, সমাজসেবী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী সদস্য ডা. শাহাবুদ্দিন বাবলু ও মাহিউদ্দিন। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে মোঃ মেরাজুল হক (সাকিবুর রহমান মেরাজ) সভাপতি এবং রুহুল আমিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

MDF-এর কার্যক্রম ও লক্ষ্যপ্রতিষ্ঠালগ্ন ২০১৮ সাল থেকে MDF দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ফাউন্ডেশনটি জেলার বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও খাদ্য সহায়তা, চা বাগানের শিশুদের জন্য শিক্ষা উপকরণ প্রদান, অসহায়দের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প এবং কারিগরি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এছাড়া সামাজিক বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় MDF নানা কর্মসূচি হাতে নিয়েছে।

সভাপতি মোঃ মেরাজুল হক বলেন,“MDF শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি মৌলভীবাজারের প্রতিটি মানুষের জন্য কল্যাণের একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য বৈষম্যহীন, মাদকমুক্ত, সুশিক্ষিত ও সেবামূলক একটি মৌলভীবাজার জেলা গঠন।”

সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন,“জেলার ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী ও যুবকদের সম্মিলিত প্রচেষ্টা MDF-এর শক্তি। আমরা একসঙ্গে কাজ করে সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব।”

২০২৫-২০২৭ পূর্ণাঙ্গ কমিটি

সভাপতি: মোঃ মেরাজুল হক,সহ-সভাপতি: শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল,সাধারণ সম্পাদক: রুহুল আমিন
সহ-সাধারণ সম্পাদক: শরফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক: ফয়সাল আহমেদ শাহী,অর্থ সম্পাদক: শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক: শিবলু আহমেদ,মিডিয়া ও যোগাযোগ সম্পাদক: ওমর ফারুক নাঈম,সহ মিডিয়া সম্পাদক: ওলি আহমেদ মাহীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ রিপন মিয়া,সহ প্রকাশনা সম্পাদক: রাব্বি মিয়া,শিক্ষা ও গবেষণা সম্পাদক: মাছুম আহমেদ,মাদ্রাসা বিষয়ক সম্পাদক: শাহ মিসবাহ নারী বিষয়ক সম্পাদিকা: শেখ আমিরুন্নেছা আলো,ছাত্রী বিষয়ক সম্পাদিকা: তানজিয়া শিশির,শিশু বিষয়ক সম্পাদিকা: খন্দকার রেজিয়া আক্তার,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা: কানিজ ফাতেমা.সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা: পুষ্পিতা পুষ্প,ছাত্র কল্যাণ সম্পাদক: মাজহারুল ইসলাম,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: আব্দুল বারী খোবায়েব,আইটি বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম,পরিবেশ বিষয়ক সম্পাদক: রাফি হোসেন ফাহিম,সহ পরিবেশ বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল মুহাইমিন (রমি),কৃষি বিষয়ক সম্পাদক: মোজাম্মেল আহমদ লিখন,লাইব্রেরী বিষয়ক সম্পাদক: মোহাম্মদ রেজা,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ডা. আজিম উদ্দিন
ক্রীড়া সম্পাদক: আব্দুস শহীদ তানজিদ,সহ ক্রীড়া সম্পাদক: সাফি আহমেদ ও হাফেজ সাকিব আহমদ
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মাহি উদ্দিন, কয়েছ মিয়া, জিয়াউর রহমান,স্বেচ্ছাসেবক প্রধান: বুলবুল আহমেদ সুজেল,যুব কার্যক্রম প্রধান: ইঞ্জিনিয়ার নাঈম কিবরিয়া,সদস্য: তাহমিদ, জুনেদ, তারেক, সাকিব প্রমুখ

কার্যনির্বাহী সদস্য:আব্দুল্লাহ আল মামুন, ফয়েজ উদ্দিন, ইমদাদুল হক, সাইফ উদ্দিন, শাহাবুদ্দিন বাবলু, কাউসার আহমেদ, আব্দুল কাইয়ুম।

Share Button

     এ জাতীয় আরো খবর