March 25, 2026, 1:24 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজন ২০ জুলাই রবিবার সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় কমিটির মাসিক সভায়
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল,গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ,সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: আবু সাঈদ ফারুক,গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জীবেতিষ বিশ্বাস, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক, গোপালগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডল,গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস,গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল,গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম,গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ,গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, গোপালগঞ্জ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান,মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার,কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত,টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন -অর-রশীদ,গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস এর উপ-পরিচালক মোঃ নুরুল হুদা, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার,জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, গোপালগঞ্জ বিআরটিএ এর মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন সহ জেলা উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় গোপালগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জেলার চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন,স্বাস্থ্য, শিক্ষা,কৃষি,পানি ব্যবস্থাপনা,সামাজিক সুরক্ষা কর্মসূচিসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসক মো. কামরুজ্জামান তাঁর সভাপতির বক্তব্যে বলেন, উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনমান উন্নয়ন। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে হলে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।” তিনি প্রতিটি প্রকল্প যথাসময়ে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা উন্নয়ন সমন্বয় সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন,উন্নয়ন নিশ্চিত করতে হলে নিরাপত্তা ও আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বদা সচেষ্ট থাকি যেন উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়িত হয়। বিভিন্ন প্রকল্প এলাকায় নিরাপত্তা জোরদার করা,অপরাধ দমন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এসব কাজ আমাদের চলমান দায়িত্বের অংশ।

Share Button

     এ জাতীয় আরো খবর