March 24, 2026, 9:16 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়_জেলা প্রশাসক আফরোজা

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে আয়োজিত হলো পাঁচ কিলোমিটার দীর্ঘ এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বর থেকে শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। এ সময় তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই সময় ছাত্র ও জনতার অসাধারণ সাহসিকতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রেখেছে। এই আয়োজন তরুণ প্রজন্মকে ইতিহাস জানাতে এবং দেশের জন্য সচেতন করে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

ম্যারাথন দৌড়টি যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া হয়ে বটতলী বাজারে গিয়ে শেষ হয়। পুরো প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর