March 23, 2026, 8:35 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সুনামগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠি কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড জেলা বিএনপির কার্যারয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ,সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন,মমিনুল হক কালারচাঁন,আজিজুর রহমান সৌরভ। এছাড়াও জেলা ও উপজেলা যুবদলের তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন,বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামীলীগের বিরুদ্ধে রাজপথে থেকে মামলা,হামলা মাথায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সারাদেশের মতো সুনামগঞ্জ জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা আন্দোলন সংগ্রাম করে জুলাইয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছেন। এখন একটি মহল দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারসহ দেশে মব সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেয়ার পায়তাঁরা করছেন। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে বর্তমান সরকারের নিকট দাবি জানান। ##

Share Button

     এ জাতীয় আরো খবর