March 14, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মিজানুর রহমানঃজয়পুরহাট

১লা জুলাই থেকে শুরু হওয়া ‘দেশ গঠনে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা ও সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়ে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য আশরাফুল, জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কোবিরসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর