February 11, 2026, 6:03 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, দিনাজপুরঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, পরিবেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী জানান, ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড় এলাকার একাধিক হোটেল ও খাবারের দোকানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শনের ব্যর্থতার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নিমতলা মোড়ের রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করাসহ বাসি খাবার রাখার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলী মোবাইল কোর্টে ভোক্তা অধিকার আইনে ৪৩ ও ৫২ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন মুন্সি হোটেলে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ২৫০০ হাজার টাকা এবং ফেমাস ফার্মেসিতে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

অভিযানে যুক্ত ছিলেন জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সুমঙ্গল চন্দ্র রায়।

এ সময় সঙ্গে ছিলেন জেলা পুলিশ ফোর্স, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এরশাদ আলী, ফুলবাড়ী উপজেলার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রুবেল ইসলাম।

উপজেলা প্রশাসন ও দিনাজপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর