March 25, 2026, 1:23 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কাঁঠালপাড়া হলো না বৃদ্ধ আফাজের

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি

রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফাজ উদ্দীন প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আফাজ উদ্দীন প্রামাণিক ওই গ্রামের মৃত অজের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ছিলেন আফাজ উদ্দীন। এ সময় গাছের ডালের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের ভাতিজা ফজলে এলাহী বলেন, আমার চাচা বাড়ির পাশে গাছে কাঁঠাল পাড়তে উঠেন। এসময় পাশের বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মারা যান।

ওসি মমিনুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষটি খতিয়ে দেখা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর