March 23, 2026, 4:30 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবীগঞ্জে সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সুন্নতে খতনা সম্পন্ন

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের তরুণদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মাদ্রাসার ৪ (চার) জন শিশুর সুন্নতে খতনা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ জুলাই ) বাদ জুম্মাহ বনগাঁও পূর্ব পাড়া হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও পূর্ব পাড়া হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাদ্দক মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ মোস্তাকীম আলী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী হাফিজ মোঃ আজিজুর রহমান, সহকারী শিক্ষক ক্বারী হাফিজ মোঃ তামিম আহমদ, বনগাঁও নতুন জামে মসজিদের ইমাম হাফেজ ক্বরী ইব্রাহিম আহমদ, হাফেজ কারী মোঃ জিলু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শায়খুল হোসাইন (অপু), সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোঃ আজাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সালেহ আহমদ, কোষাধ্যক্ষ মোঃ মারজান আহমদ, সৌদি প্রবাসী সদস্য মোঃ জাকির আহমদ, ইতালি প্রবাসী মোঃ ওয়াজিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মোঃ ইমরান আহমদ, নির্বাহী সদস্য মোঃ রিপন মিয়া, মোঃ আশিক মিয়া, মোঃ বদরুল আহমদ, মোঃ ফখরুল আমিন, মোঃ সৌমিক আহমদ, মোঃ নাঈম আহমদ, মোঃ জিলাদ মিয়া, মোঃ ফাহিম আহমদসহ অনেক।

আয়োজকদের পক্ষ থেকে সুন্নতে খতনার সময় শিশুদের লুঙ্গি, গেঞ্জি, টুপিসহ প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শায়খুল হোসাইন (অপু) বলেন, আমাদের সংগঠনটি সম্পূর্ণ প্রবাসী নির্ভরশীল তাদের অর্থায়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। তাই সুন্নাতে খতনা এই প্রথম এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করেছি। বিনামূল্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পিডিনিউজ/জুয়েল

Share Button

     এ জাতীয় আরো খবর