March 25, 2026, 12:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে মৌলভীবাজারে সেফটি টেংকিতে নেমে ৪ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেফটি টেংকিতে নেমে চার চা বাগান বাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো একজন। ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গলের সীমান্তবর্তী হরিণছড়া চা বাগানের পশ্চিম লাইনে।
এ ঘটনায় নিহতরা হলেন নিহতরা হলেন- হরিণছড়া বাগানের উদয় পটনায়কের ছেলে রানা পটনায়ক (১৭), তার ভাই শ্রাবণ শ্রাবন নায়েক (১৯), একই বাগানের জহর লাল রবিদাশের ছেলে কৃষ্ণা রবিদাস (১৯) ও লক্ষিন্দর ফুলমালির ছেলে নিতেশ ফুলমালি (২৭)। এ ঘটনায় রবিন্দ্র বুনার্জী নামে আরো এক চা শ্রমিক সন্তান অসুস্থ রয়েছেন।

হরিণছড়া চা বাগানের অধিবাসী সবুজ তজু জানান, বুধবার মধ্য রাতে তাদের বাগানের পশ্চিম লাইনের রানা পটনায়েক টয়লেটে গেলে এ সময় তার মোবাইল ফোনটি সেফটি টেংকিতে পড়ে যায়। সে তার ভাই শ্রাবন পটনায়েককে ডেকে মোবাইল ফোনটি তুলতে সেফটি টেংকিতে নামে। এ সময় সে উঠে না আসলে তার ভাই শ্রাবণ পট নায়েক টেংকিতে নামেন। সেও উঠে না আসলে বাগানের অপর তিনজন নিতেশ ফুলমালি, কৃষ্ণা রবিদাশ ও রবিন্দ্র বুনার্জীও নামেন। এরা কেউই উঠে না আসলে বাগানের অনান্য শ্রমিকরা মিলে দ্রুত তাদের সেফটি টেংকি থেকে তুলে রাত ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল হাসপাতাল থেকে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান চারজনকে ডাক্তার মৃত্য ঘোষনা করেন। এর মধ্যে জীবিত রবিন্দ্র বুনার্জীকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম (ওসি) জানান, বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকি থেকে মোবাইল ফোন উঠাতে গিয়ে ৪ জন চা বাগান অধিবাসীর মুত্যু হয়েছে। এ ঘটনায় আইনে প্রকৃয়া অব্যাহত আছে।

মৌলভীবাজার ২৫০ শর্ষা বিশিষ্ট হাসপাতালের আবার্সিক মেডিকেল অফিসরা (আএমও) ডা, ফয়সাল জামান তারা ধারণ করছেন সেফটি টেংকিংর বিষক্রিয়াই তাদের মৃত্যু হয়েছে।তবে ময়না তদন্তে বিস্তারিত জানা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর