March 25, 2026, 1:29 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাস্তা সংস্কারের দাবিতে মানব বন্ধন

বগুড়া জেলা প্রতিনিধি,

বোনার পাড়া চৌরাস্তা মোড় থেকে কচুয়া হাটগামী জন গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে এলাকার হাজারো জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি সহকারী অধ্যাপক এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাদল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, ছাত্রনেতা আব্দুল্লাহ, সজীব ও ফেরদাউস।

বক্তারা বলেন প্রায় হাজার হাজার মানুষের চলাচলের জন গুরুত্বপূর্ণ রাস্তাটি সরকার ২০১৯ সালে সংস্কার কাজ শুরু করে। ঠিকাদার রাস্তা খোরাখুরির পর হঠাৎ উধাও হয়ে যায়।

রাস্তাটি মেরামত না করায় হাজার হাজার পথচারী সহ রিক্সা, ভ্যান, অটো, সিএনজি,মাইক্রো বাস চালকদের চরম দুর্ভোগে আছে..

Share Button

     এ জাতীয় আরো খবর