March 25, 2026, 1:24 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভোলায় নারী ও শিশু নির্যাতনে চরম উদ্বেগ: তজুমদ্দিন-বোরহানউদ্দিনে চাঞ্চল্য, গ্রেপ্তার ও বহিষ্কার

রাকিব হোসেন, ভোলা:

ভোলা জেলায় নারী ও শিশু নির্যাতনের একের পর এক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নে এক বিধবা নারীকে ঘরে ঢুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত রাসেল ও গিয়াসউদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে কামারপট্টিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের সবাইকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বোরহানউদ্দিনের লামছিবাড়ি এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মালেক (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহিলা দল নেত্রীকে গাছে বেঁধে নির্যাতন: তজুমদ্দিনের বিএনপি নেতা বহিষ্কার
তজুমদ্দিনে এক মহিলা দল নেত্রীকে গাছে বেঁধে নি’র্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা বিএনপির ওই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। বরিশাল বিভাগীয় বিএনপি জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে দলের কোনো সমর্থন নেই।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মানবাধিকার লঙ্ঘন ও ন্যাক্কারজনক আচরণের দায়ে অভিযুক্ত নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

“২৪ জুলাই প্রকাশিত দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “অভিযুক্তের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ বাতিল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন—
“দল কোনোভাবেই এ ধরনের জঘন্য কাজ সমর্থন করে না। জিরো টলারেন্স নীতি অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

জনমনে তীব্র ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
একটির পর একটি ঘটনায় ভোলাজুড়ে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সচেতন মহল দ্রুত সুস্থ তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ভোলা জেলা পুলিশ সুপার বলেন“অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর