March 23, 2026, 3:56 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবীগঞ্জ শহরের উদ্ভুদ পরিস্থিতি নিয়ে প্রেসক্লাবের উদ্ধোগে সেলিম ও আশা’র কারণ দর্শানোর শোকজ নোটিশ

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ

॥ নবীগঞ্জ শহরের উদ্ভুদ পরিস্থিতির ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জ প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

জরুরী সভায়, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো: সেলিম তালুকদার ও আশাহিদ আলী আশা’র মধ্যে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরে উদ্ভুদ পরিস্থিতি সৃষ্টি’র ঘটনায় নবীগঞ্জ প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে। এ ঘটনায় নবীগঞ্জ প্রেসক্লাবের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তারা সভায় মত প্রকাশ করেন। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানানো হয়। তাদের ব্যক্তিগত এই বিরোধের কোনো ধরণের দায়ভার প্রেসক্লাব বহণ করবেনা। এবং উক্ত সভায় প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো: সেলিম তালুকদার ও আশাহিদ আলী আশা’র এহেন কর্মকাণ্ডে নবীগঞ্জ প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় তাদের বিরুদ্ধে কেন গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবেনা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

উল্লেখ্য যে, নবীগঞ্জ শহরে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসক্লাবকে নিয়ে মন্তব্য করার ঘটনা অত্যান্ত দুঃখজনক। নবীগঞ্জ প্রেসক্লাব এ বিষয়ে প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জান- মাল রক্ষা ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর