March 23, 2026, 9:38 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

ওসমানীনগর প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৮-১০ জন। আহতদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা গুরুতর।

ইউনিক পরিবহনের হেলফার নিহত রাজু(২২)ফরিদপুর জেলার নগরকান্দা থানার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে।

শনিবার ভোর সোয়া ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের পাশে এনা (ঢাকা মেট্রো-ব-১৫-২২৭৫) ও ইউনিক (ঢাকা মেট্রো-ব-১৫-১৮৬১ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুর হাইওয়ে ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিক বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিকের হেলপার ঘটনাস্থলে মারা যান। এছাড়া দুই বাসের চালক ও যাত্রীসহ ৮-১০ জন আহত হয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর