March 25, 2026, 1:34 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জয়পুরহাটে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

আগামী ৫ জুলাই শনিবার জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় শতাধিক নেতৃবৃন্দ আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা এনসিপির নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ন সমন্বয়কারী ওমর আলী বাবু, এনসিপি’র যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, নুরুল হোসেন রনজু, জহুরা বেগম, ঝর্ণা আক্তার প্রমুখ।

জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর জানান, ৫ জুলাই এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক শামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জ্যেষ্ট যুগ্ন সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জয়পুরহাটে পদযাত্রা ও পথসভায় অংশ নিবেন।
বিকেল ৩টায় আবুল কাশেম ময়দানে পথসভায় জনগনের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। তিনি আরও জানান, অবহেলিত জয়পুরহাট জেলা উন্নয়নে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিকট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার প্রস্তাবনা তুলে ধরা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর