March 25, 2026, 2:50 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যশোরের কেশবপুরে সাবেক মেয়র রফিকুল গ্রেফতার

ইয়ানূর রহমান:যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সুত্র জানায়, গতবছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভবানীপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়ি স্থানীয় কিছু যুবক ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে সাবেক মেয়র রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি পুলিশ জানতে পেরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জনগণ রফিকুলকে ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি।#

Share Button

     এ জাতীয় আরো খবর