বেনাপোল থেকে এনামুল হকঃ
ভারতে পালানোর চেষ্টা করছিলেন নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুজজামান জোসেফ। রবিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
আটককৃত জোসেফ নেত্রকোনার খলিয়াজুড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে খালিয়াজুড়ি থানা ও নেত্রকোনা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি।
তিনি বলেন, “আনোয়ারুজজামান জোসেফের ভারতে যাওয়ার বিষয়ে আমাদের কাছে আগেই তথ্য ছিল। তাই ইমিগ্রেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে রাখা হয়। রোববার সকালে পাসপোর্ট জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।”
তথ্য অনুযায়ী, জোসেফের বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় ও নেত্রকোনা সদর থানায় একাধিক মামলা রয়েছে।
আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানিয়েছেন, “আসামিকে নেত্রকোনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।