March 30, 2026, 9:48 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

স্বাক্ষর জালিয়াতি করে ৫ একর জমির মালিক দোয়ারাবাজারের আওয়ামীলীগ নেতা

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম এর বিরুদ্ধে পারাপুঞ্জি মৌজার, ৩০৩দাগ, ৫০ জে’এল ,সরকরী ০১ খতিয়ান এর অন্তর্ভুক্ত প্রায় ২ একর জমি/ ভূমি স্বাক্ষর জালিয়াতি করে জাল কাগজাদি তৈরি করে আত্মসাত করার অভিযোগ উঠেছে। রবিউল ইসলাম ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

জানা যায়. উপজেলার নরসিংপুর
ইউনিয়নের পূর্বসোনাপুর গ্রামের বাসিন্দা ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম,তার ভাই আবুল কালাম ও নুরুল ইসলাম দীর্ঘ ২০ বছর ধরে প্রতিবেশি আব্দুল আজিজ’র স্বাক্ষর জালিয়াতি করে জাল কাগজাদি তৈরি করার মাধ্যম জমির মালিকানা দাবি করে খাচ্ছেন। এনিয়ে গত ৪ ফেব্রুয়ারি দু’পক্ষের মনোনীত ইউপি সদস্য(উকিল)’দের ও পক্ষের সর্বসম্মতিক্রমে নরসিংপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত অনুষ্ঠিত হয়। গ্রাম আদালতে দু’পক্ষের উপস্থিতিতে কাগজাদি বিশ্লেষণ ও পর্যালোচনা করে সিদ্ধান্ত হয় যে রবিউল আউয়াল কর্তৃক মো: আব্দুল আজিজের স্বাক্ষর জালিয়াতি করে কাগজ তৈরি করে দীর্ঘ ২০ বছর যাবত আব্দুল আজিজের জমি’র মালিকানা দাবি করে ভোগদখল করে আছেন। গ্রাম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী রবিউল ইসলাম জমির প্রকৃত মালিক আব্দুল আজিজকে জমির দখল বুঝিয়ে দিবেন এবং রবিউল ইসলাম কোনদিন এই জমির মালিকানা দাবি করতে পারবেনা। এসময় রবিউল ইসলাম কর্তৃক স্বাক্ষর জালিয়াতি করে তৈরি করা জমির দলিলাদি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দ্বারা পরিচালিত গ্রাম আদালত জব্দ করে।

প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়,১৯৯০ সালে আব্দুল আজিজের ক্রয়ক্রিত জমি বর্গা নেয় রবিউল ইসলাম, তার ভাই আবুল কালাম ও নুরুল ইসলাম। জমি বর্গা দিয়ে আব্দুল আজিজ প্রবাসে চলে যায়। দীর্ঘ কয়েকবছর প্রবাসে অবস্থানের পর আব্দুল আজিজ দেশে এসে জমি ফেরত চাইলে রবিউল ইসলাম ও তার আত্নীয়রা জমি ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
পরে আব্দুল আজিজ স্থানীয় গ্রাম্য বিচার শালিসের আয়োজন করলে রবিউল ইসলাম ক্ষমতার দাপটে এগুলো এড়িয়ে চলেন।

এনিয়ে দীর্ঘ কয়েকবছর ধরে গ্রাম্য বিচার শালিসে আব্দুল আজিজের পক্ষে রায় আসলেও আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম’র দলিয় ক্ষমতার দাপটের কারনে জমি দখল নিতে পারেনি আব্দুল আজিজ।

৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালানোর পর জমি ফিরে পেতে নরসিংপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের দারস্থ হন আব্দুল আজিজ। আব্দুল আজিজের আবেদনের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি নরসিংপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বসে। দু’পক্ষের মতামতের ভিত্তিতে গত ৪ ফেবুয়ারি অনুষ্ঠিত গ্রাম আদালত কর্তৃক রায় হয়, বাদী আব্দুল আজিজ এর স্বাক্ষর জালিয়াতি করে নকল কাগজাদি তৈরি করার মাধ্যমে আব্দুল আজিজের জমি আত্মসাত করে আসছেন আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম। পরে জমির প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিতে সিদ্ধান্ত দেয় গ্রাম আদালত।

এবিষয়ে ইউপি সদস্য ইশ্রাঈল আলী বলেন,দু’পক্ষের সম্মতিক্রমে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বসে। গ্রাম আদালতে রবিউল ইসলাম কর্তৃক স্বাক্ষর জালিয়াতি করে নকল কাগজ তৈরি করার মাধ্যমে আব্দুল আজিজের জমি আত্মসাত করার সত্যতা পাওয়া যায়।

নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বলেন,গত কয়েকবছর আগে আব্দুল আজিজ ও রবিউল ইসলামের মধ্যে বিরোধকৃত জমি নিয়ে শালিস বৈঠক বসার চেষ্টা করলেও রবিউল ইসলাম ক্ষমতার দাপটে বিচার শালিস এড়িয়ে চলেন।
গত ৪ ফেব্রুয়ারি আব্দুল আজিজের আবেদনের প্রেক্ষিতে রবিউল ইসলামকে পরিষদ নোটিশ করলে রবিউল ইসলাম তাতে রাজি হয়। পরে দু’পক্ষের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত অনুষ্ঠিত হয়। সেখানেও আব্দুল আজিজ জমির মালিক হিসেবে প্রমানিত হয় এবং রবিউল ইসলাম কর্তৃক জমা দেওয়া কাগজটি স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জাল কাগজ তৈরি করা হয়েছে বলেও প্রমানিত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর