April 6, 2026, 6:43 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

যশোর প্রতিনিধি : যশোর-ঝিনইদহ মহাসড়কের চুড়ামনকাটিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

mostbet

খুলনা মেট্রোপলিটন পুলিশের আটড়া পুলিশ ফাঁড়িতে নিহত ফজলুল হক পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনইদহের শৈলকুপা উপজেলার বাসিন্দা।

আহতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে মামুন ও ইমান উদ্দিনের ছেলে রিয়াল।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, পুলিশ সদস্য ফজলুল হক মোটর সাইকেল যোগে ঝিনইদহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা নামকস্থানে পৌছালে যশোর মুখি মামুনের মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কন্সটেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মামুন ও রিয়ালকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।#

Share Button

     এ জাতীয় আরো খবর