April 6, 2026, 1:33 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপাই স্কুল ছাত্র নিহত

বেনাপোল থেকে এনামুল হকঃ

mostbet

বেনাপোল পোটথানার এলাকায় মাটি বহনকারি ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামের এক ৫ম শ্রেণীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল ৮ টার দিকে বেনাপোল পোটথানার পুটখালি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওমর ফারুক কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ী থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ী কৃষ্ণপুর গ্রামের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌঁছালে গোগার দিক থেকে দ্রুত গতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানার সাথে সাথে পুলিশের টিম সেখানে গিয়ে মরদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।মৃতের পিতা-মাতা থানায় এসেছেন। তারা মামলা করতে চাচ্ছেনা। তবে পুলিশ মামলার পক্ষে। মামলা করলে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এদিকে ওমর ফারুকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর