April 6, 2026, 3:30 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বেনাপোল -যশোর রোডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়েছে খাদে,আহত হয়েছে ১০ জন

বেনাপোল থেকেএনামুল হকঃ

mostbet

যশোর-বেনাপোল মহাসড়কে চারা বটতলা এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটে যশোর বেনাপোল রোডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বাহী বাস খাদে উল্টে ১০জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৪ই মে) বেলা ১২টার দিকে নাভারণ বাজারের কাছে, চারা বটতলায় এই বাস দুর্ঘটনায় আহতরা প্রথমে নাভারন হেলথ কমপ্লেক্সে আসেন। তাদের এখানে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান দুর্ঘটনায় আহতদের প্রথমে জরুরি চিকিৎসা সেবা নিজেগিয়ে খোজ খবর নিয়েছেন। .

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, যশোর থেকে ছেড়ে আসা যাত্রী নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল লোকাল বাসটি। এই সময় যশোর-বেনাপোল মহাসড়কের চারাবটতলা এলাকায় অপর দিক থেকে আসা পরিবহন কে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে পাসের খাদে উল্টে পড়ে। এতে ৮ থেকে ১০ জন আহত হন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর