April 9, 2026, 11:12 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ভারত থেকে আসার সময় বেনাপোল সীমান্তে ২ হিজরা আটক।

বেনাপোল থেকে এনামুল হকঃ

mostbet

যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুইজন হিজড়া বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে জেলেপাড়া ডিউটি পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম এবং কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম।বিজিবি জানায়, ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টের একটি টহল দল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওই দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা পাঁচ বছর আগে ভারতে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলেপাড়া বিজিবি পোস্টের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।

Share Button

     এ জাতীয় আরো খবর