April 16, 2026, 12:32 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও হলরুমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

mostbet

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।

মঙ্গলবার (৬ মে) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)/২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

পরবর্তীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)/২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা- উন- নবী।
এছাড়াও মৌলভীবাজার সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আগাম কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর