April 6, 2026, 10:49 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

যশোরে সৎ মাকে হত্যার প্রধান অভিযুক্ত বরকত আটক

ইয়ানূর রহমান :

mostbet

যশোরে সৎ মাকে গলা কেটে হত্যা মামলার প্রধান অভিযুক্ত বরকত আলী (১৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬এর সদস্যরা। হত্যাকান্ডের ৬ মাস পূর্বে রোকন আলী দ্বীতিয় স্ত্রী রিক্তা খাতুনকে বিয়ে করে।

রিক্তা বেগমের আগের সংসারে একটি মেয়ে রয়েছে। তবে রোকন আলীর প্রথম স্ত্রী ও তার ছেলে বরকত আলী এই বিয়ে মেনে নিতে পারেননি বলে স্থানীয়রা জানান। এ নিয়ে পরিবারের মাঝে বিয়ের পর থেকে বিরোধ চলে আসছিল।

চলতি বছরের গত ৯ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে বরকত আলী তার সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। নিহত রিক্তা বেগমের ভাই চৌগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত বরকত আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯ টায় যশোর সদরের পাসপোর্ট অফিস এলাকা থেকে বরকতকে গ্রেফতার করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।#

Share Button

     এ জাতীয় আরো খবর