April 6, 2026, 10:52 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

নীলফামারীতে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩জনকে সম্মাননা প্রদান

মো. সাদিকউর রহমান শাহ্, নীলফামারীঃ

mostbet

নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৩ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে (২মে) জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ঈদগাঁহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।

প্রধান আলোচক হিসেবে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল ও আমন্ত্রিত অতিথি হিসেবে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হসপিটালের মেডিসিন এবং স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান আসাদ বক্তব্য দেন।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন।

এছাড়াও কৃতি দুই শিক্ষার্থী এবং মেধাঅন্বেষন ও সৃষ্টিশীল কর্মকা-ের জন্য ৮জনকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে যুব সমাজের বিকল্প নেই। যুব সমাজরা যদি ভালো কাজে মনোনিবেশ করে তাহলে সামাজিক অবক্ষয় রোধ হবে। এজন্য সংগঠনের বিকল্প নেই।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকী জানান, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সামাজিক, স্বাস্থ্য সেবা, শিক্ষা মুলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠার এই দিনটি স্মরণীয় করে রাখতে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভুমিকা রাখায় আমরা সম্মাননা প্রদানের উদ্যোগ নেই।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় স্থানীয় মানুষদের

Share Button

     এ জাতীয় আরো খবর