April 6, 2026, 3:34 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিএনপিতে সক্রিয় ভূমিকায় ফিরলেন সালাহ্ উদ্দিন সরকার, গুলশানে সাক্ষাৎ ড. খন্দকার মোশাররফের সাথে

এম এ জামান – কুমিল্লাঃ

mostbet

কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মোঃ সালাহ্ উদ্দিন সরকার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুগত একজন পরীক্ষিত রাজনীতিক হিসেবে সুপরিচিত। তিনি দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনা অঞ্চলের উন্নয়নের রূপকার, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এখনো তার নেতৃত্বে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে যান সালাহ্ উদ্দিন সরকার। সেখানে তিনি ড. মোশাররফ হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং তার প্রতি পূর্বের ন্যায় আনুগত্য প্রকাশ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ড. মোশাররফ হোসেন তাকে দলের প্রতি দায়বদ্ধতা ও ত্যাগের জন্য ধন্যবাদ জানিয়ে পুনরায় বিএনপিতে স্বাগত জানান।

সালাহ্ উদ্দিন সরকার বলেন, “আমি অতীতের ন্যায় ভবিষ্যতেও ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার সুযোগ্য উত্তরসুরী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিএনপির সাথে থেকে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।” তিনি সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর