March 8, 2026, 12:49 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পরপারে চলে গেলেন কবি ও সাংবাদিক সৌমিত্র দেব টিটো,

মৌলভীবাজার প্রতিনিধিঃ

pin up pinup

মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস রোড নিবাসি দেশের প্রখ্যাত কবি ও সাংবাদিক সৌমিত্র দেব টিটো মঙ্গলবার ( ১৫এপ্রিল) শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তিনি এজমা- শ্বাসকষ্টে ভোগছিলেন।

মঙ্গলবার সকালে শারীরিক ভাবে অসুস্থ হলে তার স্ত্রী পলা দেব ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তখন মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে, স্ত্রী ও তিন বোনসহ অনেক আপনজন রেখে গেছেন।

সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন তিনি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে।

তিনি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকার প্রতিষ্ঠা কালিন সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কবি সৌমিত্র দেব কবি সাংবাদিকতা ছাড়াও একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন।

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব টিটোর মৃত্যুতে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ. সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

Share Button

     এ জাতীয় আরো খবর