April 6, 2026, 5:09 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

যাত্রাবাড়ীর থানার সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের নির্দেশ

পিডিনিউজ ডেক্সঃ

mostbet

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের বড় মগবাজার এলাকার একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ফ্ল্যাট সংশ্লিষ্ট ভবনে লায়লা খানের মালিকানাধীন দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

সাংবাদিক আশরাফুল হাসান টুটুল কে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।

দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ এই ফ্ল্যাট গাড়ি পার্কিংয়ের জায়গা ক্রোকের আবেদন করেন। আবেদন সূত্রে জানা যায়, ২ হাজার ৭৫ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাটটির দলিলমূল্য ৮০ লাখ ৪৫ হাজার টাকা।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে আটক করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর