April 16, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের নামাজ অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

mostbet

মৌলভীবাজারের বিভিন্ন এলাকার সহস্রাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন। ঈদের জামাত শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন মুসল্লিরা।

রবিবার (২৯মার্চ) সকাল ৭টায় সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্থ নামক বাসায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে স্থানীয় এলাকার বাসিন্দারা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব, উজান্ডি)। নামাজ শেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়।

উল্লেখ্য,আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারীরা ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। এ ছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক স্থানে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কয়েকজন মুসল্লি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি। এটা কুরআনের আইন। এটা বাকি জীবনও পালন করার চেষ্টা করবো। সমগ্র মুসলিম উম্মাহকে যেন আল্লাহ বুঝার তাওফিক দিন।

ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে। দেশবাসীসহ একইদিনে সারা বিশ্বে মুসলমানদের রোজা ও ঈদ পালনের আহ্বান জানাচ্ছি।

Share Button

     এ জাতীয় আরো খবর