April 6, 2026, 3:28 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

যশোরের মণিরামপুরে মার্কেটে ঢুকে পড়লো যাত্রীবাহী বাস, আহত ৯

ইয়ানূর রহমান-যশোহর প্রতিনিধি:

mostbet

যশোরের মণিরামপুরে একটি মার্কেটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক ঢুকিয়ে দিয়েছে। এতে বাসের ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১২-২২৮৯) একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। পথিমধ্যে যশোর-চুকনগর মহাসড়কের চিনেটোলা বাজার এলাকায় পৌঁছালে ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা সড়কের পাশে একটি মার্কেটে ঢুকে পড়ে।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার ইয়াসিন, আলামিন গাজী (২৬), আব্দুল মান্নান (৩৬), রিক্তা (২৩), খুলনার লিটন (৩০) এবং গাড়ির হেলপার কুষ্টিয়ার ইউসুফসহ ৯ জন। গুরুতর আহত তিনজনকে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।#

Share Button

     এ জাতীয় আরো খবর