March 23, 2026, 4:21 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার

সিলেট অফিসঃ

বিশ্বনাথে একটি ফ্ল্যাট থেকে মশারির স্ট্যান্ডের সঙ্গে অর্ধ ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল মুকিত (৩৫) উপজেলার মিরেরচর গ্রামের আব্দুস শহিদের ছেলে।

রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে পৗর শহরের রামপাশা রোডস্থ রোজিস টাওয়ার নামের একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে করলেও নিহতের স্বজনদের দাবি এটি হত্যাকান্ড। কারণ- লাশের শরীরের পেটে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একটি পা মশারির স্ট্যান্ডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিলো ও শরীরে আঘাতের চিহ্নও রয়েছে বলে দাবি করছেন।

পুলিশ জানায়, স্বজনদের দেওয়া খবরের ভিত্তিতে রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে রামপাশা সড়কের ওই ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। মশারির স্ট্যান্ডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ ঝুলছিলো।

নিহতের স্বজনরা জানান, আবদুল মুকিত বিশ্বনাথ পৌরসদরের একটি সুপারশপে চাকরি করতেন। রামপাশা রোডে তার প্রবাসী বোনের ফ্ল্যাট রয়েছে। সেখানে কোনো ভাড়াটে ছিলো না। এটি দেখাশুনা করতেন আবদুল মুকিত। শনিবার রাতে তিনি বাড়ি না ফেরায় তাঁর খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা। সেহরির সময় সিকিউরিটি গার্ড মারফত জানতে পারেন- ওই ফ্ল্যাটে বাতি জ্বলছে। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। তবে দরজা-লাগোয়া জানালার গ্লাস খোলা ছিলো এবং সেই জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকিনির নাগাল পেয়ে দরজা খুলে একটি কক্ষের মশারির স্ট্যান্ডের সঙ্গে মুকিতের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে লাশের ময়না তদন্ত হবে এবং ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর