March 23, 2026, 9:31 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেট-ঢাকা মহাসড়কে শেরপুর সেতু বন্ধ থাকবে

অনির্বাণ সামাদঃ

সিলেট-ঢাকা মহাসড়কে কুশিয়ারা নদীর উপর অবস্থিত শেরপুর সেতু আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ১০ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে। এই সময়ে সেতুটিতে চলবে সংস্কার কাজ। সেতু বন্ধ থাকায় যাতায়াতে বিকল্প সড়ক ব্যবহার করতে আহবান জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সওজ’র সিলেট-ঢাকা করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প পরিচালকের কার্যালয়।

সওজ জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনগত রাত ১১টা থেকে পরদিন ১ মার্চ (শনিবার) সকাল ৯টা অবধি শেরপুর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে।

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত করা হবে। এ সময়ে সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে। এই রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শেরপুর সেতু বন্ধ থাকাকালীন ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহার করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর