March 23, 2026, 9:32 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জৈন্তাপুরে ঘুমন্ত পরিবারের উপর হামলার ঘটনায় মামলা দায়ের, মূলহোতা মতিন মোল্লা আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী মৌজা গ্রামে ঘুমন্ত পরিবারের উপর জমি সংক্রান্ত বিেেরাধের জের ধরে গভীর রাতে হামলা, বসতঘর তুলে নেওয়া, মামামাল লুটের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ভূমি খেকু মতিন মোল্লাকে আটক করেছে পুলিশ।

জানাযায়, ২১ ফেব্রুয়ারী শুক্রবার গভীর রাত ২টায় কেন্দ্রী মৌজা গ্রামে হত দরিদ্র পরিবারের উপর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত পরিবারের উপর হামলা চালায় মতিন মোল্লার বাহিনী। হামলা চালিয়ে তারা ক্রান্ত হয়নি রাতের অন্ধকারে ঘরের মামামাল লুট করে, এবং ঘরটি উঠিয়ে নিয়ে যায়। এই ঘটনায় শিশু সহ ৪জন গুরুত্বর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে অভিযুক্ত মতিন মোল্লা নিজেকে নিদোষ দাবী করে ২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জৈন্তার চিত্র নামক পেইজে ভিডির মাধ্যমে ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিজের ভূমি রক্ষায় জন্য দখল সহ্য করতে না পেরে গভীর রাতে নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে স্থাপিত ঘরটি উঠিয়ে নেন এবং বিজয়ী হয়েছেন মর্মে দাবী করেন।

এদিকে হামলা, মালামাল লুট, ঘর উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে আমিরুন নেছা বাদী হয়ে মতিন মোল্লা সহ ৬জনের নাম উল্লেখ করে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে সরজমিন তদন্ত পূর্বক মামলা হিসাবে গ্রহণ করে। মামলা নং ১৪, তারিখ- ২২ ফেব্রুয়ারী ২০২৫।
২২ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের এসআই বিদ্যুৎ পুরকায়াস্তের নেতৃত্বে একদল পুলিশ ৪নম্বর বাংলা বাজার এলাকায় অভিডযান পরিচালনা করে মামলার প্রধান আসামী মতিন মোল্লা (৪৫) কে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামী মতিন মোল্লাকে আটক করা হয়েছে। আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর