March 17, 2026, 12:36 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

গাজীপুরে মন্ত্রীর বাড়িতে হামলায় আহত কাশেমের মৃত্যু

ম এইচ শাহীন:

আ’লীগের সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে স্থানীয়দের হামলায় আহত আবুল কাশেম (২০) মারা গেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

নিহত আবুল কাশেম গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার মৃত জামাল হাজীর ছেলে।

এদিকে আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।

প্রসঙ্গগত, গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় আ’লীগের সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষমবিরোধী ছাত্র- জনতার ওপর হামলা হয়। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। মাইকিং শুনে বাড়িটি ঘিরে লোকজন জড়ো হন। তাদের অনেকের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মোজাম্মেল হকের বাড়ি থেকে ডাকাত- ডাকাত চিৎকার শোনা যায়। মসজিদের মাইকেও ডাকাত পড়ার কথা ঘোষণা করা হয়। এলাকাবাসী বের হয়ে ধাওয়া দিলে অনেকে দৌড়ে পালিয়ে যান। কয়েকজন ধরা পড়েন। এলাকাবাসী তাদেরকে মারধর করেন। এতে ১৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরই একজন ছিলেন কাসেম।

Share Button

     এ জাতীয় আরো খবর